Top News All News
Coastal Ultra Blog

COASTAL ULTRA PREP – WEEK 01

21 Aug 2026 · Training

COASTAL ULTRA PREP – WEEK 01

।। COASTAL ULTRA PREP — WEEK 01 ।।

১ম সপ্তাহ । ০৯ – ১৫ আগস্ট ২০২৬  |  WEEK 01 । 09–15 AUGUST 2026

বাংলা

আজ (রবিবার, ৯ আগস্ট ২০২৬) শুরু হলো আমাদের Coastal Ultra 2026 এর প্রস্তুতি।

এই Coastal Ultra Prep-এর মূল উদ্দেশ্য হলো সবাইকে একসঙ্গে নিয়ে ধীরে ধীরে প্রস্তুতি নেয়া, যাতে শেষ পর্যন্ত সবাই ভালোভাবে, আত্মবিশ্বাসের সঙ্গে এবং যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে ফিনিশ লাইন ছুঁতে পারেন।

আমরা প্রতি সপ্তাহে একটি করে বেসিক ট্রেনিং প্ল্যান শেয়ার করব। যারা ৫০ কিলোমিটার ও ১০০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিতে চান এবং নিয়মিতভাবে প্রস্তুতি নিতে চান, তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই প্ল্যান অনুসরণ করতে পারেন।

এখানে তাড়াহুড়ো করার কিছু নেই। ধীরে ধীরে শরীরকে তৈরি করতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে, প্রয়োজন মতো বিশ্রাম নিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ — লেগে থাকতে হবে।

কারণ আল্ট্রা শেষ করার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই।

নিয়মিত অনুশীলনই আপনাকে ফিনিশ লাইনের জন্য প্রস্তুত করবে।

এই পুরো ট্রেনিং ও প্রস্তুতি সিরিজটি পরিচালনা করবেন দেশের তিনজন অভিজ্ঞ আল্ট্রারানার — M. Mahfuzul Haq Shawon-এর নেতৃত্বে, সঙ্গে আছেন A.B.M. Siddiqul Abedin Hamim এবং Mehedi Hasan Nayon

প্রতিটি সেশন শেষ করার পর আপনার Garmin, Strava, smartwatch বা training screenshot কমেন্টে শেয়ার করতে পারেন। কেমন লাগলো, কী সমস্যা হলো বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানাবেন। আমাদের কোচরা আপনাদের গাইড করার চেষ্টা করবেন।

চলুন একসঙ্গে ট্রেনিং করি,

একে অন্যকে উৎসাহ দেই,

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ — চলুন, পুরো যাত্রাটা একসাথে উপভোগ করি।

আমাদের সাথে ট্রেনিং জারী রাখুন...

নসিবে থাকলে দেখা হবে কোস্টাল আলট্রা ২০২৬-এর স্টার্টিং লাইনে!

📍 মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ

📅 ১৭–১৯ ডিসেম্বর ২০২৬

হ্যাপী ট্রেনিং!


English

The journey begins today (Sunday, 9 August 2026).

Our Coastal Ultra Prep officially starts today, marking the beginning of a shared mission to prepare runners for the challenge of Coastal Ultra 2026. We will be sharing a basic training plan specifically for 50KM and 100KM runners who want to reach the finish line comfortably, confidently, and with a strong preparation base.

This is not about rushing. It is about building your endurance gradually, staying consistent, allowing your body to recover, and learning to enjoy the journey.

This journey won't be built in a single long run. It will be built through consistency, patience, discipline, recovery, and showing up week after week.

There are no shortcuts to the finish line. Every kilometer counts. Every session matters.

This training and preparation series is guided by three experienced ultrarunners of the country, led by M. Mahfuzul Haq Shawon, with A.B.M. Siddiqul Abedin Hamim and Mehedi Hasan Nayon.

After completing your workout, share your Garmin, Strava, smartwatch, or training screenshot in the comments. Share your experience, encourage fellow runners, and ask questions whenever you need clarification. Our coaches will be there to guide you.

Let's train together.

Let's support each other.

And most importantly, let's enjoy every kilometer.

Remember, 29KM is not the destination — it's the first step toward something much bigger.

See you at the starting line of Coastal Ultra 2026!

📍 Marine Drive, Cox's Bazar, Bangladesh

📅 17–19 December 2026

Happy Training!

Clean Coast, Clean Future.

Coastal Ultra Bangladesh — 200KM | 100 MILE | 100KM | 50KM

#coastalultra2026 #coastalultra #coastalultrabangladesh #prepweek01 #ultrarunning #50k #100k #trailrunning #longdistancerunning #RunTogether #traintogether #coxsbazar #BangladeshRunning #consistencyiskey #Bangladesh

Share this article