Top News All News
Coastal Ultra Blog

COASTAL ULTRA PREP – WEEK 02

21 Aug 2026 · Training

COASTAL ULTRA PREP – WEEK 02

।। COASTAL ULTRA PREP — WEEK 02 ।।

২য় সপ্তাহ । ১৬–২২ আগস্ট ২০২৬  |  WEEK 02 । 16–22 AUGUST 2026

বাংলা

১ম সপ্তাহ শেষ। যারা গত সপ্তাহের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করেছেন, তাদের সবাইকে অভিনন্দন। আর যারা কোনো কারণে পুরোটা করতে পারেননি, তাদেরও চিন্তার কিছু নেই — আবার শুরু করুন, নিজের জায়গা থেকে শুরু করুন।

কারণ Coastal Ultra Prep-এর মূল কথা হলো নিয়মিত থাকা, ধীরে এগোনো এবং দীর্ঘ পথের জন্য শরীর ও মনকে প্রস্তুত করা।

১ম সপ্তাহে আমাদের মোট লক্ষ্য ছিল ২৯ কিলোমিটার। এবার ২য় সপ্তাহে আমরা সামান্য বাড়িয়ে ৩২ কিলোমিটার পর্যন্ত যাব।

এই সপ্তাহের পরিকল্পনায় রয়েছে একটি ইজি রান, একটি লং রান, একটি রিকভারি রান এবং প্রয়োজনীয় বিশ্রাম।

বিশেষ করে দীর্ঘ দৌড়ের ক্ষেত্রে মনে রাখবেন — এখন গতি বাড়ানোর সময় নয়। নিজের নিয়ন্ত্রণে, স্বাচ্ছন্দ্যে এবং এমন গতিতে দৌড়ান, যাতে প্রয়োজন হলে কথা বলা যায়। আমাদের লক্ষ্য এখন শরীরকে ধীরে ধীরে দীর্ঘ দূরত্বের জন্য তৈরি করা।

।। WEEK 02 TRAINING PLAN ।।

রবিবার, ১৬ আগস্ট বিশ্রাম
সোমবার, ১৭ আগস্ট ৬ কিলোমিটার ইজি রান
কথা বলা যায় এমন স্বাভাবিক গতিতে।
মঙ্গলবার, ১৮ আগস্ট ১০ কিলোমিটার ইজি রান
গতি নয়, স্বাচ্ছন্দ্য ও নিয়ন্ত্রণকে গুরুত্ব দিন।
বুধবার, ১৯ আগস্ট বিশ্রাম
বৃহস্পতিবার, ২০ আগস্ট বিশ্রাম
শুক্রবার, ২১ আগস্ট ১২ কিলোমিটার লং রান
এই সপ্তাহের মূল অনুশীলন। শুরু থেকেই নিজের গতি নিয়ন্ত্রণে রাখুন এবং পুরো দূরত্বটি স্বাচ্ছন্দ্যে শেষ করার চেষ্টা করুন।
শনিবার, ২২ আগস্ট ৪ কিলোমিটার রিকভারি রান
আগের দিনের দীর্ঘ দৌড়ের পর শরীরকে অতিরিক্ত চাপ না দিয়ে হালকা গতিতে দৌড়ান।
সাপ্তাহিক মোট দূরত্ব ৩২ কিলোমিটার

দুই দিন বিশ্রাম দেখে কেউ যেন মনে না করেন, “আরে! এ তো আল্ট্রার ট্রেনিং নয়, ছুটির ট্রেনিং!”
বিশ্রামও কিন্তু প্রশিক্ষণেরই অংশ।

মনে রাখবেন, ৫০ কিলোমিটার বা ১০০ কিলোমিটারের প্রস্তুতি মানেই প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করা নয়।

কখন দৌড়াবেন, কখন ধীরে দৌড়াবেন, কখন থামবেন এবং কখন বিশ্রাম নেবেন — এসব জানাও একজন ভালো আল্ট্রারানারের গুণ।

১ম সপ্তাহে আমরা শুরু করেছি। ২য় সপ্তাহে আমরা সেই ধারাবাহিকতাকে আরও একটু এগিয়ে নিচ্ছি।

আজকের ৬ কিলোমিটার, আগামীকালের ১০ কিলোমিটার কিংবা শুক্রবারের ১২ কিলোমিটার — প্রতিটি ছোট অনুশীলনই আপনাকে ডিসেম্বরের সেই বড় চ্যালেঞ্জের জন্য একটু একটু করে প্রস্তুত করবে।

আপনার অনুশীলন শেষ হলে আগের মতোই Garmin, Strava, Smart Watch বা Training Screenshot কমেন্টে শেয়ার করতে পারেন। কেমন লাগলো, কোথায় সমস্যা হলো বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে জানাবেন। একে অন্যকে উৎসাহ দিন, অভিজ্ঞতা ভাগ করে নিন এবং প্রয়োজন হলে আমাদের কোচদের কাছে জানতে চান।

চলুন, ধারাবাহিকতা ধরে রাখি। একসঙ্গে প্ল্যান অনুযায়ী এগিয়ে যাই এবং একে অন্যকে উৎসাহ দিই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ — পুরো যাত্রাটা একসঙ্গে উপভোগ করি।

আমাদের সাথে ট্রেনিং জারি রাখুন...

নসিবে থাকলে দেখা হবে Coastal Ultra 2026 এর স্টার্টিং লাইনে!

📍 মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ

📅 ১৭–১৯ ডিসেম্বর ২০২৬

হ্যাপী ট্রেনিং!


English

Week 01 is done. Congratulations to everyone who showed up and completed their training. And if you couldn't complete everything last week, don't worry — just start again and keep moving forward.

The goal of Coastal Ultra Prep is simple: build gradually, stay consistent, recover properly, and prepare your body and mind for the long journey ahead.

In Week 01, our total target was 29KM. This week, we are taking a small step forward with a total weekly target of 32KM.

The plan includes easy runs, a long run, a recovery run, and most importantly, enough rest.

Remember, this is not the time to chase speed. Especially during your long run, focus on staying comfortable and controlled. Run at a pace where you could still have a conversation if needed.

Right now, we are building endurance — not proving how fast we can run.

।। WEEK 02 TRAINING PLAN ।।

Sunday, 16 August REST DAY
Monday, 17 August 6KM Easy Run
Keep it comfortable and conversational.
Tuesday, 18 August 10KM Easy Run
Focus on control, comfort, and consistency — not speed.
Wednesday, 19 August REST DAY
Thursday, 20 August REST DAY
Friday, 21 August 12KM LONG RUN
The key session of the week. Start easy, control your pace, and focus on completing the distance comfortably.
Saturday, 22 August 4KM Easy Recovery Run
Keep it light and relaxed after the long run. The goal is recovery, not performance.
TOTAL WEEKLY MILEAGE 32KM

Remember, preparing for a 50KM or 100KM ultra is not simply about running more. Learning when to run, when to slow down, and when to rest is equally important.

Week 01 was about getting started.

Week 02 is about building consistency.

Every 6KM, every 10KM, every 12KM — each session is another small step toward the bigger challenge waiting for you in December.

After completing your workouts, feel free to share your Garmin, Strava, Smart Watch, or Training Screenshot in the comments. Share how you felt, what challenged you, or ask whenever you need clarification. Support your fellow runners, share your experience, and keep the community moving together.

Let's stay consistent.

Let's train together.

Let's support each other.

And most importantly — let's enjoy the journey together.

Keep training with us...

And if destiny allows, see you at the starting line of Coastal Ultra 2026!

📍 Marine Drive, Cox's Bazar, Bangladesh

📅 17–19 December 2026

Happy Training!

Clean Coast, Clean Future.

Coastal Ultra Bangladesh — 200KM | 100 MILE | 100KM | 50KM

#coastalultra2026 #coastalultra #coastalultrabangladesh #prepweek02 #ultrarunning #50k #100k #longdistancerunning #RunTogether #traintogether #coxsbazar #BangladeshRunning #consistencyiskey #Bangladesh

Share this article