।। COASTAL ULTRA PREP — WEEK 03 ।।
৩য় সপ্তাহ । ২৩–২৯ আগস্ট ২০২৬ | WEEK 03 । 23–29 AUGUST 2026
বাংলা
দুই সপ্তাহের ধারাবাহিকতা শেষে আমরা এবার ৩য় সপ্তাহে পা রাখছি! যারা নিয়মিত প্ল্যান মেনে অনুশীলন করে চলছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর যারা ব্যস্ততা বা অলসতার কারণে কিছুটা পিছিয়ে পড়েছেন — আজই সুযোগ আবার ট্র্যাকে ফেরার। আল্ট্রা রানিং একদিনের লড়াই নয়, এখানে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে হয়।
গত দুই সপ্তাহে আমরা ভিত্তি তৈরি করেছি। ২য় সপ্তাহের মতো ৩য় সপ্তাহেও আমাদের মোট টার্গেট দূরত্ব থাকছে ৩২ কিলোমিটার। তবে এবারের প্রধান আকর্ষণ — আগামী শুক্রবার প্রথমবারের মতো ১৫ কিলোমিটার স্পর্শ করা!
নিজেকে নতুন দূরত্বের সঙ্গে অভ্যস্ত করাই এই সপ্তাহের আসল উদ্দেশ্য। গতির ভূত মাথা থেকে নামিয়ে রাখুন — আপাতত স্বাচ্ছন্দ্যময় গতিতে দৌড় শেষ করাই আমাদের একমাত্র লক্ষ্য।
।। WEEK 03 TRAINING PLAN ।।
| রবিবার, ২৩ আগস্ট | বিশ্রাম পরবর্তী দিনের সেশনের জন্য শরীর প্রস্তুত করার দিন। |
| সোমবার, ২৪ আগস্ট | ৬ কিলোমিটার ইজি রান Conversational Pace ধরে রাখুন। |
| মঙ্গলবার, ২৫ আগস্ট | ৮ কিলোমিটার ইজি রান গতি বাড়ানোর প্রয়োজন নেই, স্বাচ্ছন্দ্যে শেষ করুন। |
| বুধবার, ২৬ আগস্ট | বিশ্রাম |
| বৃহস্পতিবার, ২৭ আগস্ট | বিশ্রাম টানা দুই দিনের বিশ্রাম আপনাকে শুক্রবারের বড় চ্যালেঞ্জের জন্য তাজা রাখবে। |
| শুক্রবার, ২৮ আগস্ট | ১৫ কিলোমিটার লং রান ⭐ এই সপ্তাহের মূল সেশন! শুরু থেকেই Conversational Pace-এ দৌড়ান, হাইড্রেশন ঠিক রাখুন এবং পুরো ১৫ কিলোমিটার মাইলফলকটি উপভোগ করুন। |
| শনিবার, ২৯ আগস্ট | ৩ কিলোমিটার ইজি রিকভারি জগ লম্বা দৌড়ের পর পায়ে জমে থাকা ক্লান্তি কাটিয়ে ওঠার হালকা সেশন। |
| সাপ্তাহিক মোট দূরত্ব | ৩২ কিলোমিটার |
মেরিন ড্রাইভের বাতাস আর সমুদ্রের বিশালতা আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো আজকের প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে ডিসেম্বরের সেই অনন্য অনুভূতির কাছাকাছি নিয়ে যাচ্ছে!
দৌড় শেষে আগের মতোই Garmin, Strava বা Smart Watch-এর ওয়ার্কআউট স্ক্রিনশট কমেন্টে শেয়ার করুন — আমরা কিন্তু চোখ রাখছি!
প্রয়োজনে আমাদের পেজের ইনবক্সে বার্তা পাঠাতে পারেন কিংবা কোচদের সাথেও সরাসরি কথা বলে নিতে পারেন। আর হ্যাঁ, ছোট্ট একটা ‘সিক্রেট’ ফাঁস করি — যারা নিয়মিত আমাদের সাথে ট্রেনিং চালাচ্ছেন এবং ইনবক্স বা কমেন্টে প্রতিনিয়ত নিজেদের অনুশীলনের আপডেট জমা দিচ্ছেন, রানার সিলেকশনের সময় তাদের নামগুলোতে আমাদের স্পেশাল হাইলাইটার পেন চালানো থাকবে, ইনশাআল্লাহ!
যেকোনো পরামর্শ, দিকনির্দেশনা বা স্রেফ একটু অনুপ্রেরণার জন্য আমাদের কোচদের প্রোফাইল লিংক নিচে দেওয়া হলো (ভয় পাবেন না, তারা সবাই বেশ ফ্রেন্ডলি!):
ধারাবাহিকতা বজায় রাখুন, একে অন্যকে অনুপ্রাণিত করুন!
নসিবে থাকলে দেখা হবে কোস্টাল আলট্রা ২০২৬-এর স্টার্টিং লাইনে!
📍 মেরিন ড্রাইভ, কক্সবাজার, বাংলাদেশ
📅 ১৭–১৯ ডিসেম্বর ২০২৬
হ্যাপী ট্রেনিং!
English
With two solid weeks of training behind us, we are stepping into Week 03 with fresh energy! Huge congratulations to everyone maintaining their momentum. If you missed out on a few sessions last week, don't look back — just tie your laces and restart today.
In Week 02, we completed a total of 32KM. For Week 03, our total weekly mileage remains 32KM, but with an exciting milestone: our first 15KM Long Run on Friday!
The focus for this week is adapting to longer distances. Leave the speed behind, control your breathing, and run at a conversational pace.
।। WEEK 03 TRAINING PLAN ।।
| Sunday, 23 August | REST DAY Prepare your body for the upcoming training block. |
| Monday, 24 August | 6KM Easy Run Keep it completely relaxed and conversational. |
| Tuesday, 25 August | 8KM Easy Run Focus on comfort, rhythm, and distance — not pace. |
| Wednesday, 26 August | REST DAY |
| Thursday, 27 August | REST DAY Proper recovery will leave your legs fresh for Friday's effort. |
| Friday, 28 August | 15KM LONG RUN ⭐ The highlight of Week 03! Start slow, stay hydrated, and focus on completing the distance smoothly. |
| Saturday, 29 August | 3KM Easy Recovery Jog A short, gentle session to help your body flush out fatigue after the long run. |
| TOTAL WEEKLY MILEAGE | 32KM |
Every single kilometer logged today builds the endurance required for the shores of Cox's Bazar in December.
Once you wrap up your run, don't forget to drop your Garmin, Strava, or Smartwatch screenshots in the comments — we're definitely keeping score! Whether your legs were screaming for mercy, you breezed through like a walk in the park, or you faced any hiccups along the way, share your story with us.
Feel free to drop a message in our page inbox or reach out directly to our coaches. And here's a quick heads-up — for those who stay consistent with their training and regularly drop their workout updates in our comments or inbox, let's just say you'll be getting some extra-special attention during the runner selection process, InshaAllah!
Need expert advice, training tips, or just a little pep talk? Reach out to our coaches directly via their profile links below (don't worry, they don't bite!):
Stay consistent. Stay committed. Enjoy every step.
Keep training with us...
And if destiny allows, see you at the starting line of Coastal Ultra 2026!
📍 Marine Drive, Cox's Bazar, Bangladesh
📅 17–19 December 2026
Happy Training!
Clean Coast, Clean Future.
Coastal Ultra Bangladesh — 200KM | 100 MILE | 100KM | 50KM
#coastalultra2026 #coastalultra #coastalultrabangladesh #prepweek03 #ultrarunning #50k #100k #longdistancerunning #RunTogether #traintogether #coxsbazar #BangladeshRunning #consistencyiskey #Bangladesh
